Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • তাহফিজুস সুন্নাহ মাদরাসায় এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

তাহফিজুস সুন্নাহ মাদরাসায় এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের হাইমচরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তাহফিজুস সুন্নাহ নেছারিয়া মাদরাসায় এতিম, মিসকিন ও হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের বিনামূল্যে বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে মাদরাসা প্রাঙ্গণে লিল্লা ফান্ডের পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়।

মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মোঃ জুলফিকার হাসান মুরাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষা সচিব মাওলানা ফারুকুল ইসলাম। মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা শরীফ মোঃ মাছুম বিল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক মাওলানা আব্দুস সালাম এবং সাংবাদিক আলমগীর হোসেন আসিফ।

সভাপতির বক্তব্যে মাওলানা মোঃ জুলফিকার হাসান মুরাদ বলেন, “গ্রামীণ জনপদের অসহায় ও অভিভাবকহীন শিশুদের মানবসম্পদে রূপান্তর করতেই ২০২০ সালে এই মাদরাসাটি প্রতিষ্ঠা করা হয়। আমাদের লিল্লা ফান্ডের মাধ্যমে প্রতি বছর ৩০-৪০ জন শিক্ষার্থীর পোশাক, বই, শিক্ষা উপকরণ ও খাবারের সম্পূর্ণ ব্যয়ভার বহন করা হচ্ছে। একঝাঁক তরুণ ও প্রশিক্ষণপ্রাপ্ত আলেমের মাধ্যমে আমরা এখানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করছি।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য এই অবহেলিত শিশুদের পিতৃস্নেহে লালন করে দেশ ও জাতির সেবায় নিয়োজিত করা। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে আমরা এই সেবার পরিধি আরও বাড়িয়ে অর্ধ-শতাধিক শিক্ষার্থীর দায়িত্ব নিতে পারব।”

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি স্থানীয় পর্যায়ে এতিম ও অসহায় শিক্ষার্থীদের ভরসাস্থল হিসেবে পরিচিতি লাভ করেছে। অনুষ্ঠান শেষে লিল্লা ফান্ডের অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যবই ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts