Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে অস্ত্র হাতে শিক্ষার্থীদের ধাওয়া করা ছাত্রলীগ আরিফ আটক

হাইমচরে অস্ত্র হাতে শিক্ষার্থীদের ধাওয়া করা ছাত্রলীগ আরিফ আটক

স্টাফ রির্পোটার:

চাঁদপুরের হাইমচরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি উপজেলা ছাত্রলীগ নেতা আল হাসান আরিফ হাওলাদারকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার গন্ডামারা এলাকার হাওলাদার বাজার থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আরিফ হাওলাদার হাইমচর উপজেলার ৩নং দক্ষিণ আলগী দুর্গাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গন্ডামারা (হাওলাদার বাড়ি) গ্রামের ফারুক হাওলাদারের ছেলে।

হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসানের নির্দেশনায় এসআই ফারুক উল ইসলাম ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। পুলিশ জানায়, আরিফ গত ১৮ আগস্ট ২০২৪ তারিখে হাইমচর থানায় দায়েরকৃত একটি নিয়মিত মামলার (মামলা নং-০২) তালিকাভুক্ত আসামি। তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৫০৬ ধারাসহ ১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য আইনের ৩, ৪ ও ৬ ধারায় গুরুত্বর অভিযোগ রয়েছে।

উল্লেখ্য যে, গত ৪ আগস্ট ছাত্র আন্দোলন চলাকালীন একটি ছবিতে আরিফকে প্রকাশ্যে পিস্তল হাতে শিক্ষার্থীদের দিকে তেড়ে যেতে দেখা যায়। ওই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। তখন থেকেই পুলিশ তাকে খুঁজছিল।

হাইমচর থানার ওসি মোহাম্মদ নাজমুল হাসান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাওলাদার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) যথাযথ পুলিশ প্রহরায় তাকে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।” তিনি আরও জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন: https://haimcharprotidin.com

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

18 December 2025

হাইমচরে অস্ত্র হাতে শিক্ষার্থীদের ধাওয়া করা ছাত্রলীগ আরিফ আটক

www.haimcharprotidin.com