নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের হাইমচর উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের স্বনামধন্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান গাজীপুর দারুসসুন্নাত ছালেহীয়া দীনিয়া মাদরাসায় ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) মাদরাসা প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ হাইমচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত মাওলানা আবু ইউসুফ মিয়া সাহেব। তিনি কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন এবং ছাত্রদের উদ্দেশ্যে নসিহত পেশ করেন।
মাদরাসার সেক্রেটারি মুক্তার আহমেদ শেখ সাহেবের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ শুক্কুর রাড়ী।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোঃ সবুজ গাজী, মোঃ শাহাদাত হোসেন রাড়ী, মোঃ বেলায়াত হোসেন পাটওয়ারী, মোঃ মনির হোসেন শেখ, মোঃ জাহাঙ্গীর গাজী, মোঃ কবির গাজী, মোঃ খলিলুর রহমান পাটওয়ারী।
অনুষ্ঠানে মাদরাসার সম্মানিত আসাতেযায়ে কেরাম (শিক্ষকমণ্ডলী), স্থানীয় শুভাকাঙ্ক্ষী এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। বক্তারা মাদরাসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং দ্বীনি শিক্ষা প্রসারে এই প্রতিষ্ঠানের ভূমিকার প্রশংসা করেন।
সবশেষে মিলাদ ও বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মোনাজাতে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনার পাশাপাশি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













