Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সদর
  • চান্দ্রায় বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ

চান্দ্রায় বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ

স্টাফ রিপোর্টার:

সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও শারীরিক সুস্থতা কামনায় চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৮ নভেম্বর শুক্রবার বিকালে চান্দ্রা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফয়েজুল্লাহ মাহমুদ।

মাহফিলে উপস্থিত ছিলেন চান্দ্রা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ। এসময় বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন মফু মেম্বার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মিন্টু মাঝি, সহ-সভাপতি মোর্শেদ আলম মাষ্টার, সাব্বির মিয়া, ফরিদ জমদার, ভুট্টা ঢালী, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক মোঃ নূর মোহাম্মদ জমদার, আক্কাস গাজী।

এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহসভাপতি ও চান্দ্রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ইউসুফ খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাসুদ মিজি, আহ্বায়ক মোহাম্মদ আলী মল্লিক, যুগ্ম আহ্বায়ক সোহেল খান, ছাত্রদের সাবেক সভাপতি আউয়াল মজুমদার, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোক্তার রাড়ি সহ বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আরো পড়ুন: www.haimcharprotidin.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts