হাইমচর প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বাদ আছর উপজেলা বিএনপির কার্যালয়ে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠিত দোয়ায় দলের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন আনসারী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান শেখ, সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব জহিরুল ইসলাম মিয়াজী, ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ আখন, সাধারণ সম্পাদক মিলাদ মাঝি সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।













