Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে সাইকেল-মোবাইল-নগদ অর্থ চুরি

হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে সাইকেল-মোবাইল-নগদ অর্থ চুরি

হাইমচর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে গত ২৯ নভেম্বর শনিবার সন্ধ্যায় এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। একটি সাইকেল, সাইকেলের ব্যাগে রাখা নগদ টাকা এবং দুটি মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে লাল ব্যাগ হাতে থাকা এক তরুণ। হাসপাতাল চত্বরের মতো সুরক্ষিত এলাকা থেকে দিনেদুপুরে এমন ঘটনায় ভুক্তভোগী পরিবারসহ সাধারণ মানুষ চরম আতঙ্কিত।

ভুক্তভোগী কল্পনা ও মিজানুর রহমান জানান, ২৯ নভেম্বর শনিবার সন্ধ্যার দিকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে এই চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ওই তরুণ লাল রঙের একটি ব্যাগ হাতে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করে এবং সুযোগ বুঝে একটি সাইকেল, সাইকেলের ব্যাগে রাখা নগদ টাকা, এবং দুটিমোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।

ভুক্তভোগীরা এই ঘটনায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং হাসপাতাল চত্বরের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন নিরাপত্তাহীনতায় উদ্বেগ প্রকাশ করেছেন।

চোরকে শনাক্ত করতে এবং চুরি যাওয়া জিনিস উদ্ধারে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে ভুক্তভোগী পরিবার।

লাল ব্যাগ হাতে থাকা এই তরুণকে কেউ চিনতে পারলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে দ্রুততম সময়ের মধ্যে কর্তৃপক্ষ বা ভুক্তভোগী পরিবারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে এবং চোরকে শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন ঘটনা ঘটায় সাধারণ মানুষ তাদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts