নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের হাইমচর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং প্রত্যাশী আর. এ. উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মাহবুব আলম বাশারের মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের এই দিনে (২৬ নভেম্বর) তিনি ইন্তেকাল করেন।
কর্মজীবনে তিনি একজন নিষ্ঠাবান শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়েছেন এবং সাংবাদিকতা অঙ্গনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে স্থানীয় সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেছেন। সহকর্মী, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও সাংবাদিক সমাজের কাছে তিনি একজন সজ্জন ও দায়িত্বশীল মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
মরহুম মাহবুব আলম বাশারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়েছে। মহান আল্লাহ পাক যেন তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন—এমনটাই প্রার্থনা জানিয়েছেন তাঁর পরিবার ও স্বজনরা। পাশাপাশি তাঁর আত্মার শান্তি কামনায় আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়ার অনুরোধ জানানো হয়েছে।












