Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে গণ্ডামারা ফাজিল মাদ্রাসা পরিদর্শন করলেন ইউএনও নজরুল ইসলাম

হাইমচরে গণ্ডামারা ফাজিল মাদ্রাসা পরিদর্শন করলেন ইউএনও নজরুল ইসলাম

হাইমচরে গণ্ডামারা ফাজিল মাদ্রাসা পরিদর্শন করলেন ইউএনও নজরুল ইসলাম

গণ্ডামারা ফাজিল মাদ্রাসার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে বরাদ্দের সংস্কার করা মাঠের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন ইউএনও

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচরে গণ্ডামারা আবু বকর সিদ্দিকী ফাজিল মাদ্রাসা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। এ সময় মাদ্রাসার সার্বিক অবকাঠামো ঘুরে দেখেন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বরাদ্দের মাধ্যমে সংস্কার করা মাঠের উন্নয়ন কার্যক্রম সরেজমিনে যাচাই করেন।

পরিদর্শনকালে ইউএনও প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নের বিষয়ে খোঁজখবর নেন। বিশেষ করে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের জন্য বিশেষ পাঠদান কর্মসূচি গ্রহণের অনুরোধ জানান তিনি। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে মাদ্রাসার অধ্যক্ষকে পরামর্শ দেন।

এ সময় মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান হামিদীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

24 November 2026

হাইমচরে গণ্ডামারা ফাজিল মাদ্রাসা পরিদর্শন করলেন ইউএনও নজরুল ইসলাম

www.haimcharprotidin.com