Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • Uncategorized
  • হাইমচরে স্বাস্থ্যকেন্দ্র, বিদ্যালয় ও মাদ্রাসা পরিদর্শন করলেন ইউএনও

হাইমচরে স্বাস্থ্যকেন্দ্র, বিদ্যালয় ও মাদ্রাসা পরিদর্শন করলেন ইউএনও

হাইমচরে স্বাস্থ্যকেন্দ্র, বিদ্যালয় ও মাদ্রাসা পরিদর্শন করলেন ইউএনও

হাইমচর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচর উপজেলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। সোমবার (২৩ নভেম্বর) উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন তিনি।

পরিদর্শনকালে প্রথমে উপজেলার ২ নম্বর আলগী দুর্গাপুর (উত্তর) ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও। এ সময় দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শিকার কাছ থেকে কেন্দ্রের সার্বিক কার্যক্রম ও স্বাস্থ্যসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।

পরে ৯ নম্বর নয়ানী লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন এবং শিক্ষকদের সঙ্গে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম নিয়ে কথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, অনেক শিক্ষার্থী যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হয় না। এ বিষয়ে অনুপস্থিত ও দেরিতে বিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করে দ্রুত অভিভাবক সমাবেশ আয়োজনের জন্য প্রধান শিক্ষককে অনুরোধ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এদিকে ১ নম্বর গাজীপুর ইউনিয়নের গ্রাম পুলিশ মো. আলী ভূঁইয়া গত ১৯ নভেম্বর অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করায় তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন ইউএনও। এ সময় তিনি প্রয়াত আলী ভূঁইয়ার বাসভবনে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাঁর প্রাপ্য আনুতোষিক দ্রুততম সময়ের মধ্যে প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে পরবর্তীতে চরভৈরবী ইউনিয়নের ৫৯ নম্বর খলিফাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চরভৈরবী আজহারুল উলুম আজিজিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

খলিফাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীদের শিখনমান নিয়ে আলোচনা করেন তিনি। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে ফেলে রাখা নির্মাণসামগ্রী দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রধান শিক্ষক ও সঙ্গে থাকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অনুরোধ জানান।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

23 November 2026

হাইমচরে স্বাস্থ্যকেন্দ্র, বিদ্যালয় ও মাদ্রাসা পরিদর্শন করলেন ইউএনও

www.haimcharprotidin.com