Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে ৫টি খাল পুনঃখননের অনুমোদন একনেকে

হাইমচরে ৫টি খাল পুনঃখননের অনুমোদন একনেকে

হাইমচরে ৫টি খাল পুনঃখননের অনুমোদন একনেকে

৯ কিলোমিটারের বেশি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে খুলবে নতুন সম্ভাবনা

হাইমচর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচর উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ৫টি গুরুত্বপূর্ণ খাল পুনঃখননের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। গত বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। খালগুলো পুনঃখনন করা হলে উপজেলার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে অনুমোদিত খালগুলোর তালিকা প্রকাশ করে এ তথ্য জানান।

প্রকাশিত তালিকা অনুযায়ী, হাইমচর উপজেলায় পুনঃখননের জন্য অনুমোদিত পাঁচটি খাল হলো—এ-১০ খাল, এ-১০সি খাল, জালিয়ারচর খাল, এইচ-৩/২ খাল ও মায়ার খাল। এসব খালের মোট দৈর্ঘ্য ৯ দশমিক ০৭ কিলোমিটার।

তালিকায় খালগুলোর দৈর্ঘ্য যথাক্রমে এ-১০ খাল ৫ দশমিক ৫০ কিলোমিটার, এ-১০সি খাল ১ দশমিক ৭০ কিলোমিটার, জালিয়ারচর খাল ২৭০ মিটার, এইচ-৩/২ খাল ৭৪০ মিটার এবং মায়ার খাল ৮৬০ মিটার উল্লেখ রয়েছে।

সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক তাঁর ফেসবুক পোস্টে বলেন, চাঁদপুর-৩ আসনের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এটি একটি বড় সুখবর। খালগুলো পুনঃখনন করা হলে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সার্বিক পরিবেশের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি বিশ্বাস করেন।

তিনি আরও বলেন, চাঁদপুর সদর ও হাইমচরের মানুষের জীবনমান উন্নয়ন এবং কৃষি খাতের অগ্রগতিতে এমন গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণের জন্য চাঁদপুর-৩ আসনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছেন।

এদিকে, হাইমচরের স্থানীয়দের প্রত্যাশা, অনুমোদিত খালগুলোর পুনঃখনন দ্রুত বাস্তবায়িত হলে দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যার সমাধান হবে। পাশাপাশি কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমানো এবং কৃষি ও মৎস্যসম্পদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ উদ্যোগ।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

19 November 2026

হাইমচরে ৫টি খাল পুনঃখননের অনুমোদন একনেকে

www.haimcharprotidin.com