Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্টের বিরুদ্ধে দুইজনের লিখিত অভিযোগ

হাইমচরে স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্টের বিরুদ্ধে দুইজনের লিখিত অভিযোগ

হাইমচরে স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্টের বিরুদ্ধে দুইজনের লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত ফার্মাসিস্ট মোহাম্মদ উল্লাহর বিরুদ্ধে এক অসহায় বিধবা নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত, গালিগালাজ ও পুলিশে দেওয়ার ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। একই ব্যক্তির বিরুদ্ধে এক নারী রোগীর সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদ করায় একজন মাদ্রাসা প্রভাষককে হুমকি ও লাঞ্ছিত করার অভিযোগও পাওয়া গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী লিলুফা (লিলু) এবং গন্ডামারা এবিএস ফাজিল মাদ্রাসার প্রভাষক মো. বেলায়েত হোসেন পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে তাঁরা চাঁদপুরের সিভিল সার্জনের কাছে অভিযোগ জমা দিয়ে অভিযুক্ত ফার্মাসিস্টের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

লিখিত অভিযোগে লিলুফা উল্লেখ করেন, গত ১৫ অক্টোবর সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে সরকারি ওষুধ নিতে তিনি হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ নম্বর কক্ষে যান। সেখানে নিয়ম অনুযায়ী লাইনে দাঁড়িয়ে ওষুধ নেওয়ার অপেক্ষায় ছিলেন। এ সময় ভারপ্রাপ্ত ফার্মাসিস্ট মোহাম্মদ উল্লাহ তাঁর বিরুদ্ধে একাধিকবার সরকারি ওষুধ নেওয়ার অভিযোগ তুলে অপমানজনক আচরণ করেন। একপর্যায়ে তাঁকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেওয়া হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে উপস্থিত অন্য এক নারী রোগী তাঁকে মেঝে থেকে তুলে দেন। এ সময় তাঁকে পুলিশে দেওয়ার ভয়ভীতিও দেখানো হয় বলে দাবি করেন ওই নারী।

অন্যদিকে, মাদ্রাসা প্রভাষক মো. বেলায়েত হোসেন তাঁর অভিযোগে উল্লেখ করেন, চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর ওষুধ সংগ্রহ করতে গিয়ে তিনি একজন নারী রোগীর সঙ্গে ফার্মাসিস্টের দুর্ব্যবহার দেখতে পান। ওই নারীকে উদ্দেশ করে অশোভন কথাবার্তা বলার প্রতিবাদ করলে ফার্মাসিস্ট তাঁর ওপর ক্ষিপ্ত হন। একপর্যায়ে কক্ষ থেকে বের হয়ে তাঁকে হুমকি-ধমকি দেন এবং হাত ধরে টানাহেঁচড়া করে পুলিশে দেওয়ার ভয় দেখান বলে অভিযোগ করেন তিনি। পরে উপস্থিত কয়েকজন লোক পরিস্থিতি সামাল দেন।

অভিযোগে বেলায়েত হোসেন আরও উল্লেখ করেন, একজন সরকারি স্বাস্থ্যকর্মীর কাছ থেকে রোগী ও সেবাগ্রহীতাদের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। এর আগেও ওই ফার্মাসিস্টের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ শুনেছেন বলে দাবি করেন তিনি।

লিলুফা তাঁর অভিযোগে ঘটনার প্রত্যক্ষদর্শী রোগীদের বক্তব্য গ্রহণসহ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি অভিযোগ করার কারণে যাতে তাঁকে কোনো ধরনের হয়রানি বা ভয়ভীতির শিকার হতে না হয়, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার আবেদন করেছেন।

দুই অভিযোগকারীই সিভিল সার্জনের পাশাপাশি বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), চট্টগ্রাম বিভাগ, চাঁদপুরের জেলা প্রশাসক, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে অনুলিপি পাঠিয়েছেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত ভারপ্রাপ্ত ফার্মাসিস্ট মোহাম্মদ উল্লাহর বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

05 November 2026

হাইমচরে স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্টের বিরুদ্ধে দুইজনের লিখিত অভিযোগ

www.haimcharprotidin.com