হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলায় আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। হাজীগঞ্জ-২ ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের আওতায় গাছপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হাইমচর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (ওএন্ডএম), হাইমচর সাব-জোনাল অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পুরো হাইমচর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক এ বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের সৃষ্ট অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে আশা করা হচ্ছে।













