Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

হাইমচরে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

হাইমচরে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

হাইমচর অফিস:

হাইমচরে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সেমিনারে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, শিক্ষা ও শিশু সাহিত্যে অবদান নিয়ে আলোচনা করা হয়।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাইমচরের একাডেমিক সুপারভাইজার মো. আহসানুল হক। শ্যামা সংগীতে নজরুলের অবদান নিয়ে আলোচনা করেন ৩৩ নম্বর চর কোরালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়িতা মজুমদার। শিক্ষা ও শিশু সাহিত্যে নজরুলের অবদান তুলে ধরেন বাজাপ্তি রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান। ইসলামি সাহিত্য ও সংগীতে নজরুলের অবদান নিয়ে আলোচনা করেন আলগী বাজার আলিম মাদরাসার অধ্যক্ষ মো. ঝিল্লুর রহমান।

শিক্ষার্থীদের মধ্য থেকে মোয়াজ্জেম হোসেন বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রিতু সরকার প্রাণবন্ত বক্তব্য উপস্থাপন করে। তার বক্তব্যে নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্মের প্রতি শিক্ষার্থীদের আগ্রহের বিষয়টি উঠে আসে।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহাবুব রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী আশরাফুল হাসান, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থীগণ।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

29 October 2026

হাইমচরে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

www.haimcharprotidin.com