Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে মেঘনা নদীতে অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

হাইমচরে মেঘনা নদীতে অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

হাইমচরে মেঘনা নদীতে অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

হাইমচর প্রতিনিধি:

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জাল বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত হাইমচর উপজেলার মেঘনা নদীর কাটাখালি, ঈশানবালা, মাঝেরচর, মাঝিরবাজার, লালমিয়ারটেক, চকিদারকান্দি, বারতহবিল ও আজাদের খাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা টাস্কফোর্স কমিটির কার্যক্রমের অংশ হিসেবে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, হাইমচর, চাঁদপুর এবং কোস্টগার্ড, হাইমচর, চাঁদপুরের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

09 October 2026

হাইমচরে মেঘনা নদীতে অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

www.haimcharprotidin.com