Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সদর
  • চাঁদপুর-৩ আসনে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

চাঁদপুর-৩ আসনে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

চাঁদপুর-৩ আসনে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন পূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন এবং হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবেন। তিনি বলেন, ২০২৪ সালের পর এ নিয়ে তৃতীয়বার দুর্গাপূজা উদযাপন হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময়েও আমরা আপনাদের পাশে ছিলাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পূজাকে গুরুত্ব দিয়ে দেখছেন। পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শহর এলাকার বাইরে বড় বড় পূজামণ্ডপে সোলার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

শেখ ফরিদ আহম্মেদ মানিক আরও বলেন, পুরোহিত ও সেবায়েতদের জন্য বেতন কাঠামোর ব্যবস্থা করা হয়েছে। আগামী মাসের মধ্যে সারাদেশে একযোগে এ সুবিধা চালু হবে বলে আশা করছি। যেসব মন্দির এখনো সরকারি অনুদানের আওতায় আসেনি, পর্যায়ক্রমে সেসব মন্দিরকেও সহযোগিতার আওতায় আনার চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, দুর্গাপূজায় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য প্রার্থনা করবেন। সরকার দেশের প্রতিটি মন্দিরের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে বলেও জানান তিনি।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমার সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ।

সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ, চাঁদপুর ট্রাফিক পুলিশের টিআই (এডমিন) প্রবীর কুমার দাস, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, চাঁদপুর সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন সরকার জয়, নতুন বাজার ঘোষপাড়া মণ্ডপের সাধারণ সম্পাদক চন্দ্রনাথ ঘোষ, রামকৃষ্ণ আশ্রমের অপূর্ব মহারাজ, চাঁদপুর মিনার্ভা মণ্ডপের সাধারণ সম্পাদক শিখা চক্রবর্তী, কালীবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, পুরাণবাজার হরিসভার পক্ষ থেকে কার্তিক সরকার এবং হাইমচর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিবেক লাল মজুমদার ও সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ মজুমদার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মো. মনির চৌধুরী, সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, ডি এম শাহাজাহান, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি পরেশ মালাকার এবং সদর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক লাল ঘোষ।

সভায় চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ৪৭টি পূজামণ্ডপের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

08 October 2026

চাঁদপুর-৩ আসনে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

www.haimcharprotidin.com