Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে সিআর পরোয়ানায় এক ব্যক্তি গ্রেপ্তার

হাইমচরে সিআর পরোয়ানায় এক ব্যক্তি গ্রেপ্তার

হাইমচরে সিআর পরোয়ানায় এক ব্যক্তি গ্রেপ্তার

হাইমচর অফিস:

হাইমচরে আদালতের সিআর পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার পশ্চিম চরকৃষ্ণপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম আঃ কাদির বেপারী (৫৩)। তিনি হাইমচর উপজেলার পশ্চিম চরকৃষ্ণপুর গ্রামের মৃত মো. লতিফ বেপারীর ছেলে।

পুলিশ জানায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় এএসআই (নিরস্ত্র) ইমাম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় সিআর-১২৪১/২০২৬ নম্বর মামলায় দণ্ডবিধির ৪০৬/৪২০/৫০৬(২) ধারায় আদালতের পরোয়ানাভুক্ত আসামি আঃ কাদির বেপারীকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে হাইমচর থানা পুলিশ।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

08 October 2026

হাইমচরে সিআর পরোয়ানায় এক ব্যক্তি গ্রেপ্তার

www.haimcharprotidin.com