Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে ৬ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

হাইমচরে ৬ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

হাইমচরে ৬ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

​নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের হাইমচর থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মফিজুর রহমান (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে হাইমচর থানাধীন আলগী বাজার এলাকার একটি কনফেকশনারীর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিঃ) প্রিয়লাল ঘোষ সঙ্গীয় ফোর্সসহ হাইমচর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ২৮ সেপ্টেম্বর রাত ১১টা ৪০ মিনিটের সময় আলগী বাজারস্থ বিসমিল্লাহ মোড় সংলগ্ন ভাই ভাই কনফেকশনারী দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে মো. মফিজুর রহমানকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃত মফিজুর রহমান চাঁদপুর জেলার হাইমচর উপজেলার পশ্চিম চরকৃষ্ণপুর গ্রামের মৃত রমু মোল্লার ছেলে। তিনি বর্তমানে হাইমচরের মহজমপুর এলাকায় শ্বশুর রজব আলী চৌকিদারের বাড়িতে বসবাস করতেন।

​এ ঘটনায় হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (এফআইআর নং- ৩৬/২৬, তারিখ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬) রুজু করা হয়েছে।

​হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম জানান, আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার পর সোমবার সকালে যথাযথ পুলিশ প্রহরায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে হাইমচর থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

29 September 2026

হাইমচরে ৬ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

www.haimcharprotidin.com