Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে গাঁজাসহ ২ জন মাদক কারবারি ও সেবনকারী গ্রেপ্তার

হাইমচরে গাঁজাসহ ২ জন মাদক কারবারি ও সেবনকারী গ্রেপ্তার

হাইমচরে গাঁজাসহ ২ জন মাদক কারবারি ও সেবনকারী গ্রেপ্তার

​

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি এবং প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) যথাযথ পুলিশ প্রহরায় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

​এর আগে গত ২৬ ও ২৭ সেপ্টেম্বর হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবার দিকনির্দেশনায় এ অভিযান দুটি পরিচালিত হয়।

গত ২৬ সেপ্টেম্বর হাইমচর থানাধীন উত্তর আলগী কমিউনিটি ক্লিনিকের সামনে পাকা রাস্তার ওপর থেকে মো. তামিম মৃধা (২০) নামক এক যুবককে ২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাইমচর থানায় নিয়মিত মামলা (এফআইআর নং-৩৪) রুজু করা হয়।

​গত ২৬ সেপ্টেম্বর দক্ষিণ চরভৈরবী আমতলী বাজার এলাকার একটি অস্থায়ী রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে মাদক সেবন করে মাতলামি করার সময় মো. রাশেদ খাঁন নোয়াব (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে চাঁদপুর জেনারেল হাসপাতালে তার মেডিকেল পরীক্ষা করালে মাদক সেবনের বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা (এফআইআর নং-৩৫) রুজু করা হয়।

হাইমচর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে থানা পুলিশের এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

27 September 2026

হাইমচরে গাঁজাসহ ২ জন মাদক কারবারি ও সেবনকারী গ্রেপ্তার

www.haimcharprotidin.com