Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

হাইমচরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

হাইমচরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুরের হাইমচরে ৬০ গ্রাম গাঁজাসহ খোরশেদ আলম গাইন (৫১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (১২ সেপ্টেম্বর) বিশেষ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

হাইমচর থানা সূত্রে জানা যায়, অদ্য ১২ সেপ্টেম্বর হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা-এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) শ্রী সমীর দাস ও এএসআই (নিঃ) রিয়াজ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর বগুলা গ্রামের খোরশেদ আলম গাইনের বসতঘরের সামনের উঠানে অভিযান চালান। এ সময় খোরশেদ আলম গাইনকে আটক করে তার শরীর তল্লাশি করা হয়। তল্লাশিতে তার পরিহিত লুঙ্গির সামনে গোঁজা অবস্থায় একটি সাদা পলিথিনে মোড়ানো ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি নিয়মিত মামলা (এফআইআর নম্বর- ১৬, তারিখ- ১২ সেপ্টেম্বর, ২০২৬; জি আর নম্বর- ২৪২) রুজু করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে ওইদিনই যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

12 September 2026

হাইমচরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

www.haimcharprotidin.com