Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

হাইমচরে শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

হাইমচরে শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

হাইমচর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচরে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব ও র‍্যালী অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (০৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.) উপজেলার বিভিন্ন মন্দিরে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।

উৎসবে হাইমচরের প্রধান দুটি মন্দির থেকে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, শ্রী শ্রী জগন্নাথ মন্দির (পশ্চিম চরকৃষ্ণপুর) থেকে সকাল ১০টায় একটি র‍্যালী বের হয়ে আলগী বাজার অতিক্রম করে উপজেলা পরিষদের সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে র‍্যালীটি ইউ-টার্ন নিয়ে দুপুর ১২টায় পুনরায় মন্দিরে গিয়ে শেষ হয়। উক্ত র‍্যালীতে প্রায় ২০০ থেকে ৩০০ জন ভক্ত অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুনীল চন্দ্র মাঝি, আহ্বায়ক বাবু মিলন কৃষ্ণ মাঝি, আহ্বায়ক অনিল কৃষ্ণ মাঝি প্রমুখ।

অন্যদিকে, শ্রী শ্রী গৌর নিতাই মন্দির (দক্ষিণ চরভৈরবি) থেকে বিকেল ৫টায় আরেকটি র‍্যালী বের হয়। র‍্যালীটি আমতলী বাজার অতিক্রম করে টমছম ব্রীজ থেকে ইউ-টার্ন নিয়ে রাত ৭টায় পুনরায় মন্দিরে ফিরে আসে। এই র‍্যালীতেও প্রায় ২৫০ থেকে ৩০০ জন সাধারণ সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন সরকার, সাংবাদিক শিমুল অধিকারী ও সাধারণ সম্পাদক লিটন সরকারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

র‍্যালী ও দিনব্যাপী পূজা-অর্চনা শেষে মন্দিরগুলোতে রাত্রীকালীন অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানাদি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পুরো অনুষ্ঠানজুড়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

04 September 2026

হাইমচরে শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

www.haimcharprotidin.com