Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে জামায়াতে ইসলামীর লং মার্চ কর্মসূচির প্রচারে লিফলেট বিতরণ

হাইমচরে জামায়াতে ইসলামীর লং মার্চ কর্মসূচির প্রচারে লিফলেট বিতরণ

হাইমচরে জামায়াতে ইসলামীর লং মার্চ কর্মসূচির প্রচারে লিফলেট বিতরণ

হাইমচর প্রতিনিধি:

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে প্রস্তাবিত ‘লং মার্চ’ কর্মসূচি সফল করার লক্ষে এবং কেন্দ্রীয় ৬ দফা দাবি প্রচারের অংশ হিসেবে চাঁদপুরের হাইমচরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, হাইমচর উপজেলা শাখা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় হাইমচর উপজেলা হাসপাতালের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। পরে মিছিলটি আলগী বাজার ও বিসমিল্লাহ মোড় হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক ও জনবহুল এলাকা প্রদক্ষিণ করে।

উপজেলা জামায়াতের সেক্রেটারি জসিম উদ্দিন বাহার ও জয়েন্ট সেক্রেটারি আবু জাফর সাদিকের পরিচালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৩ নম্বর দক্ষিণ আলগী ইউনিয়ন জামায়াতের আমীর হাফিজুর রহমান, ২ নম্বর উত্তর আলগী ইউনিয়ন জামায়াতের আমীর ওমর ফারুক এবং সেক্রেটারি আল-মামুনসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী। এতে প্রায় শতাত্বিক নেতাকর্মী অংশ নেন।

গণসংযোগকালে প্রচারকৃত ৬ দফা দাবিসমূহের মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ।

সন্ধ্যা ৬টায় শান্তিপূর্ণভাবে এই লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি সমাপ্ত হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

04 September 2026

হাইমচরে জামায়াতে ইসলামীর লং মার্চ কর্মসূচির প্রচারে লিফলেট বিতরণ

www.haimcharprotidin.com