Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews

মতলবে অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

মতলবে অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাধি উত্তর ইউনিয়নের দক্ষিণ নগাও গ্রামের ঢালী বাড়িতে একই পরিবারের দুই ভাইয়ের দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার সকাল সাড়ে আটটায় ওই গ্রামের ফারুক ডালি ও জুয়েল ডালের বসত করে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুয়েল ঢালীর বসত ঘর থেকে আগুনের ধুঁয়া বের হতে দেখে বাড়ীর লোকজন ডাকচিৎকার শুরু করে দেয়।মুহুর্তের মধ্যেই পাশ্বর্বতী তার ভাই ফারুক ঢালীর ঘরেও সেই আগুন ছড়িয়ে পড়ে।আশপাশের লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করেও দুটি ঘর রক্ষা করতে পারেনি। ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে দুটি ঘর ও ঘরে থাকা সকল আসবাবপত্র এবং পরনের বস্র ছাড়া সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। মোরশেদ নামে এক ব্যক্তি বলেন,মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ১৫/২০ মিনিটের মধ্যে তাদের একটি ইউনিট এসে আগুন নিভানোর চেষ্টা করেও জুয়েল ও ফারুক ঢালীর ঘর দুটি রক্ষা করতে পারেনি তবে পাশে থাকা আলম ঢালী ও মিজান ঢালীর দুটি বসত ঘর আগুনের হাত রক্ষা করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

আগুনে পুড়ে ছাই হওয়া জুয়েল ঢালী ও তার ভাই ফারুক ঢালী হতদরিদ্র পরিবারের সন্তান। একভাই মিস্ত্রি কাজ করে, আরেক ভাই এলাকায় ছোট্র চায়ের দোকান রয়েছে। বর্তমানে তার খোলা আকাশের নীচে বসে আহাজারি করছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে খোঁজ খবর নিয়েছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম।

জুয়েল ঢালী ও ফারুক ঢালী বলেন,আগুনে তাদের পরনের কাপর ছাড়া কিছুই রক্ষা করতে পারেনি। প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে প্রাথমিক ধারনা তাদের।

ফায়ার সার্ভিসের মতলব দক্ষিণ উপজেলার ষ্টেশন অফিসার মেহেদী হাসান বলেন,আমরা খবর পাওয়ার ১৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে ছুটে যাই এবং স্থানীয় এলাকাবাসীর সহায়তায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে।দুটি বসত ঘর আমরা যাওয়ার আগেই পুড়ে গেছে। তবে পাশে থাকা আরো দুটি বসত ঘর আগুনের হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়েছি।

আগুনের সুত্রপাত হয় বৈদ্যুতিক শট সার্কিট থেকে। ফায়ার সার্ভিসে দেওয়া তথ্য মতে আগুনে পুড়ে যাওয়া দুইটি ঘরে প্রায় সাড়ে ৭ লক্ষ দিক টাকার ক্ষতি হয়েছে। রক্ষা পেয়েছে প্রায় ২০ লক্ষ হাজার টাকার দুইটি বসত ঘর।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

03 September 2026

মতলবে অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

www.haimcharprotidin.com