নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের হাইমচর উপজেলা রেন্ট-এ-কার মালিক এবং ড্রাইভার সমিতির নতুন কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলা সদর আলগী বাজার কাটাখালী রোডের পুরান থানার সামনে আনুষ্ঠানিকভাবে এই কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।
সমিতির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম এবং হাইমচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ কোতোয়াল, উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব জহির মিয়াজী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবহন খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রেন্ট-এ-কার মালিক ও ড্রাইভারদের পেশাগত নিরাপত্তা, শৃঙ্খলা এবং পারস্পরিক ঐক্য বজায় রাখতে এই ধরনের সংগঠন ও কার্যালয় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি এলাকার সাধারণ যাত্রীদের সেবায় এই সমিতি সততা ও নিষ্ঠার সাথে কাজ করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহবায়ক মিজানুর রহমান ভূইয়া, উপজেলা কৃষকদের আহ্বায়ক আলী আকবর টেলু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক স্বপন বেপারী প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সমিতির সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রেন্ট-এ-কার সমিতির বিভিন্ন পর্যায়ের মালিক ও চালকরা উপস্থিত ছিলেন।














