Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে রাতের আঁধারে ইজি বাইক চুরি: একমাত্র উপার্জনের পথ হারিয়ে নিঃস্ব পরিবার

হাইমচরে রাতের আঁধারে ইজি বাইক চুরি: একমাত্র উপার্জনের পথ হারিয়ে নিঃস্ব পরিবার

হাইমচরে রাতের আঁধারে ইজি বাইক চুরি: একমাত্র উপার্জনের পথ হারিয়ে নিঃস্ব পরিবার

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের কাটাখালী বাজার সংলগ্ন লামচরী গ্রামের বেপারী বাড়ি থেকে জহির তপাদার নামের এক ব্যক্তির একটি ইজি বাইক (অটো) চুরি হয়েছে।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে (আনুমানিক রাত ২টা থেকে ৫টার মধ্যে) এই চুরির ঘটনা ঘটে। ​এই ঘটনার পর থেকে ইজি বাইকটির ওপর নির্ভরশীল ৫ সদস্যের পরিবারটি চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

​ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে ইজি বাইকটি ঘরের ভেতরে নিরাপদে রাখা হয়েছিল। আজ বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে জহির তপাদার ও তাঁর দুই ছেলে ঘর থেকে বের হয়ে দেখেন ঘরের দরজা খোলা এবং ভেতরে গাড়িটি নেই। চারদিকে খোঁজাখুঁজি করেও গাড়িটির কোনো সন্ধান মেলেনি।

​পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম এই ইজি বাইকটি চুরি হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন মালিক জহির তপাদার। তিনি নিজে অসুস্থ, পাশাপাশি তাঁর স্ত্রী রোজিনা বেগমও অসুস্থ। পরিবারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে, যারা পড়াশোনা করছে। গাড়ি চুরির পর কীভাবে সংসার চলবে, সন্তানদের পড়াশোনার খরচ জোগাবেন এবং ৫ সদস্যের পরিবারের খাদ্য ও চিকিৎসাবাবদ নিয়মিত ওষুধপত্র কিনবেন— তা নিয়ে গভীর দুশ্চিন্তায় দিন কাটছে তাদের।

​এ বিষয়ে স্থানীয়দের সহায়তায় আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে। নিঃস্ব হয়ে পড়া এই পরিবারটি তাদের চুরি যাওয়া ইজি বাইকটি উদ্ধারে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

03 September 2026

হাইমচরে রাতের আঁধারে ইজি বাইক চুরি: একমাত্র উপার্জনের পথ হারিয়ে নিঃস্ব পরিবার

www.haimcharprotidin.com