Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচর উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

হাইমচর উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

হাইমচর উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত


নিজস্ব প্রতিবেদক:

​মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাঁদপুর জেলা শাখার অধীন হাইমচর উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।​

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চাঁদপুর জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ ইসমাইল হোসাইন পাটওয়ারী এবং সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।​

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ হওয়ায় হাইমচর উপজেলা ছাত্রদলের বর্তমান কমিটি বিলুপ্ত করা হলো। একইসঙ্গে খুব শীঘ্রই নতুন নেতৃত্ব নিয়ে হাইমচর উপজেলা ছাত্রদলের কমিটি পুনর্গঠন করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

01 September 2026

হাইমচর উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

www.haimcharprotidin.com