Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নজরুল ইসলামের যোগদান

হাইমচরে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নজরুল ইসলামের যোগদান

হাইমচরে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নজরুল ইসলামের যোগদান

ডেক্স রিপোর্ট:

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখার প্রজ্ঞাপন অনুযায়ী বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো: নজরুল ইসলাম হাইমচর উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন।

​রবিবার (২৩ আগস্ট ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে হাইমচর উপজেলা কার্যালয়ে তাঁর দায়িত্বভার গ্রহণ করেন।

ইতিপূর্বে কক্সবাজারের ফটিকছড়ি সহকারী কমিশনার ভূমি থেকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদানকৃত কর্মকর্তা মো: নজরুল ইসলামকে হাইমচর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে। (নিজ জেলা: কুমিল্লা)

সরকারি দাবী আদায় আইন, ১৯১৩ এর ধারা ৩ (৩) মোতাবেক তাঁকে এখতিয়ারাধীন এলাকায় সার্টিফিকেট মামলা পরিচালনার জন্য সার্টিফিকেট অফিসারের ক্ষমতা প্রদান করা হয়েছে।

​

গত ১৬ আগস্ট ২০২৬ তারিখের স্মারক মূলে ইতিপূর্বে জারিকৃত জনাব মীর কামরুজ্জামান কবিরকে হাইমচর উপজেলায় পদায়নের আদেশটি বাতিল করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

​নতুন কর্মস্থলে যোগদানের পর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ নতুন ইউএনও-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমে তাঁর সহযোগিতা কামনা করেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

24 August 2026

হাইমচরে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নজরুল ইসলামের যোগদান

www.haimcharprotidin.com