Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন প্রধানীয়া আর নেই

হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন প্রধানীয়া আর নেই

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ রাজনৈতিক নেতা আলহাজ্ব হুমায়ুন কবির প্রধানীয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।

​দীর্ঘদিন ধরে লিভারজনিত সমস্যায় আক্রান্ত হয়ে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শুক্রবার (২১ আগস্ট) রাত ১০টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, গুণগ্রাহী ও অসংখ্য রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন। মরহুমের চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জালিয়ারচর এলাকার প্রধানীয়া বাড়ি। তাঁর পিতা মরহুম হযরত আলী প্রধানীয়া (প্রখ্যাত অজু প্রধানীয়া)।

রাজনৈতিক অঙ্গনে হুমায়ুন কবির প্রধানীয়া দীর্ঘকাল ধরে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন। তিনি এর আগে হাইমচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২২ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হাইমচর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি পূর্ণাঙ্গ সভাপতি পদে নির্বাচিত হন।

তাঁর মৃত্যুতে হাইমচর উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts