Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

হাইমচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

হাইমচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

হাইমচর প্রতিনিধি:

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধনের অংশ হিসেবে চাঁদপুরের হাইমচরেও বর্ণাঢ্য আয়োজনে এই কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার ৮নং দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​বৃক্ষরোপণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়। তিনি বিদ্যালয়ের মাঠে একটি ফলদ ও বনজ গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল হুদা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল এবং হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. মহসিন মিয়া।

​এ সময় উপস্থিত কর্মকর্তা ও সুধীজন পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে দেশব্যাপী এই সবুজ উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর এই বৃক্ষরোপণ কর্মসূচি একটি সময়োপযোগী পদক্ষেপ। প্রতিটি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের এ কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে শামিল হওয়ার আহ্বান জানান তারা।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মানসুর আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম এবং উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর সাদেক হোসেন।

​অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৮নং দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জনা রানী দাস এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ সোলাইমান মিয়া। কর্মসূচি শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও গাছের চারা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts