Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে ৪ হাজার জেলে পরিবার পেল বিশেষ খাদ্য সহায়তা

হাইমচরে ৪ হাজার জেলে পরিবার পেল বিশেষ খাদ্য সহায়তা

হাইমচরে ৪ হাজার জেলে পরিবার পেল বিশেষ খাদ্য সহায়তা

হাইমচর অফিস:

চাঁদপুরের হাইমচরে জাটকা সংরক্ষণ ও ইলিশের বংশবৃদ্ধি নিশ্চিতকল্পে মাছ ধরা নিষিদ্ধ সময়ে নিবন্ধিত জেলেদের মাঝে বিশেষ খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। পুনর্বাসন প্রকল্পের আওতায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি উদ্বোধন করা হয়।

​উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়

​মৎস্য অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত এই বিশেষ খাদ্য প্যাকেজে প্রতিটি নিবন্ধিত জেলে পরিবারকে ১০ লিটার সয়াবিন তেল, ১২ কেজি আটা, ৮ কেজি মসুর ডাল, ১৬ কেজি আলু, ৪ কেজি লবণ ও ৪ কেজি চিনি প্রদান করা হচ্ছে। জাটকা রক্ষায় দীর্ঘ দুই মাস নদীতে মাছ ধরা বন্ধ থাকায় বিপাকে পড়া জেলেরা এই সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন।

​উপকারভোগী জেলে মিজান ও রাসেল জানান, নদীতে মাছ ধরা বন্ধ থাকায় সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছিল। বিশেষ করে এনজিওর কিস্তি ও ছেলেমেয়ের পড়াশোনার খরচ নিয়ে তারা চরম দুশ্চিন্তায় ছিলেন। কোরবানির ঈদের আগে এই বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী তাদের বড় ধরণের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছে।

​বিতরণ অনুষ্ঠানে হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, “সরকারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে যেন কোনোভাবেই তালিকার স্বচ্ছতা ক্ষুণ্ণ না হয়। প্রকৃত জেলেরা যেন এই সহায়তা পায় এবং কোনো প্রভাবশালী বা অ-জেলে যেন এই তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে, তা নিশ্চিত করতে হবে।”

​উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় তার বক্তব্যে বলেন, “সরকার প্রকৃত জেলেদের কল্যাণে নিরলস কাজ করছে। জেলেরা যেন অভাবের তাড়নায় আইন অমান্য করে নদীতে না নামেন, তা নিশ্চিত করতেই এই পুনর্বাসন প্রক্রিয়া। এই সহায়তা তাদের সরকারি আইন মেনে চলতে উৎসাহিত করবে।”

​উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক জানান, উপজেলার মোট ৪ হাজার নিবন্ধিত জেলে পরিবারের মাঝে পর্যায়ক্রমে এই সুষম খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। সঠিক তদারকির মাধ্যমে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে প্রশাসন বদ্ধপরিকর।

​মাছ ধরা বন্ধের এই সংকটময় সময়ে সরকারি এই মানবিক উদ্যোগকে স্থানীয় মৎস্যজীবী সম্প্রদায় ও সচেতন মহল সাধুবাদ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts