Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • ইউএনও-ওসির সঙ্গে হাইমচর প্রেসক্লাবের মতবিনিময়

ইউএনও-ওসির সঙ্গে হাইমচর প্রেসক্লাবের মতবিনিময়

ডেক্স রিপোর্ট:

চাঁদপুরের হাইমচর প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। সোমবার (২০ এপ্রিল) সকালে অনুষ্ঠিত এ সাক্ষাৎকারে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা এবং তথ্য আদান-প্রদানে সমন্বয় জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সকাল ১০টায় প্রেসক্লাব সভাপতি মোঃ মহসিন মিয়া ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের নেতৃত্বে কমিটির সদস্যরা হাইমচর থানায় গিয়ে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।

পরবর্তীতে বেলা ১১টায় নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়ের কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং মতবিনিময়ে অংশ নেন। আলোচনায় প্রেসক্লাব নেতারা স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন এবং প্রেসক্লাবের সার্বিক কার্যক্রমে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় সাংবাদিকদের উদ্দেশে বলেন, সাংবাদিকরা মাঠপর্যায়ে থেকে সাধারণ মানুষের সমস্যা ও বাস্তবতা সম্পর্কে সরাসরি অবগত থাকেন। তাঁদের কাছ থেকে নির্ভরযোগ্য ও সময়োপযোগী তথ্য পাওয়া গেলে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য মাওলানা আলী আকবর, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, সহ-সভাপতি খন্দকার আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাহী সদস্য সাহেদ হোসেন দিপু পাটোয়ারী এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু।

এছাড়া যুগ্ম সম্পাদক সবুজ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাছুম বিল্লাহ, অর্থ সম্পাদক গাজী মাজহারুল ইসলাম, প্রচার সম্পাদক শিমুল অধিকারী সুমন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সোলাইমান মিয়া, সাধারণ সদস্য জাহাঙ্গীর আলমসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে প্রশাসনের কর্মকর্তারা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে হাইমচরের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts