Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • তোমরাই আগামীর ভবিষ্যতের কর্ণধার: মাজহারুল ইসলাম শফিক

তোমরাই আগামীর ভবিষ্যতের কর্ণধার: মাজহারুল ইসলাম শফিক

নিজস্ব প্রতিবেদক:

​চাঁদপুরের হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আগামীর ভবিষ্যতের কর্ণধার। কঠোর পরিশ্রম ও নৈতিকতা বজায় রেখে তোমাদের ভালো ফলাফল অর্জন করতে হবে এবং দেশ ও দশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।”

​বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এডভোকেট মোঃ জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নান। তিনি শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি ও শৃঙ্খলা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষার্থীদের সফলতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডেলের বাজার জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মোঃ মিজান। এসময় বিদায়ী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

17 April 2026

তোমরাই আগামীর ভবিষ্যতের কর্ণধার: মাজহারুল ইসলাম শফিক

www.haimcharprotidin.com