Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া

নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া

হাইমচর অফিস:

​চাঁদপুরের হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করা হয়।

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ফারুকুল ইসলাম-এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ মাহবুবুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটি সদস্য ​মোঃ বেনজির আহমেদ, দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদ সচিব ​মোঃ বিল্লাল হোসেন সোহাগ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নীলকমল ওছমানীয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক হাইমচর প্রেসক্লাব মাওলানা মোঃ ইউসুফ মিয়া।

​সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ফারুকুল ইসলাম পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আজকের এই বিদায় তোমাদের উচ্চশিক্ষার সোপান মাত্র। পরীক্ষার হলে কোনো প্রকার অসদুপায় অবলম্বন করা যাবে না এবং শিক্ষকদের সঙ্গে মার্জিত আচরণ বজায় রাখতে হবে। প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ডসহ প্রয়োজনীয় উপকরণ নিয়ে যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের তাগিদ দেন।”

​সিনিয়র সহকারী শিক্ষক আলী আকবর শিক্ষার্থীদের জীবন গড়ার পরামর্শ দিয়ে বলেন, “আমরা তোমাদের শাসন করেছি ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। তোমরা শুধু এসএসসি নয়, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে রাষ্ট্র ও সমাজের কল্যাণে অবদান রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।”

​বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে আফসানা জেবা ফারিয়া আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “দীর্ঘ পাঁচ বছরের পথচলায় আমরা অনেক ভুলত্রুটি করেছি। শিক্ষকরা আমাদের ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করি। আমরা যেন ভালো ফলাফল করে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করতে পারি, সেজন্য দোয়া চাই।”

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষার্থীদের সফলতা ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মাওলানা মোঃ ইউসুফ মিয়া। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, কর্মচারীরা এবং বিদায়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

17 April 2026

নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া

www.haimcharprotidin.com