Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • মতলব উত্তরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত

মতলব উত্তরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

​চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

‘স্মার্টফোনের আসক্তি-পড়াশোনায় ক্ষয়ক্ষতি’ —এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি। তিনি বেলুন উড়িয়ে মেলার শুভ সূচনা করেন।

​উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ​”বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে ছেলে-মেয়েরা বিশ্বময় বিচরণ করছে। তাদের এই আধুনিক জ্ঞান ও প্রতিভাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ঘটাতে হবে। এ ধরনের মেলার মাধ্যমে ছাত্র-ছাত্রী, নবীন ও খুদে বিজ্ঞানীদের মধ্যে বিজ্ঞানচর্চার প্রতি ব্যাপক আগ্রহ বাড়বে। এর ফলে বিজ্ঞান ও প্রযুক্তিচর্চা এবং গবেষণামূলক কাজের বিকাশ ও বিস্তৃতি ঘটবে।”

​বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন আধুনিক যন্ত্র ও প্রযুক্তির প্রদর্শনী করে। মেলায় মোট ১৯টি স্টল খোলা হয়, যেখানে খুদে বিজ্ঞানীরা তাদের সৃজনশীল মেধা ও উদ্ভাবনী শক্তি তুলে ধরেন।

​উপজেলা একাডেমি সুপারভাইজার সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ​বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিনিধি গাউসুল আজম, ​সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্লাহ, ​উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশ্রাফুল হক

​বক্তারা বলেন, শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে রেখে বিজ্ঞানের ইতিবাচক ও সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দিনব্যাপী এই প্রদর্শনীতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। মেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts