Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সদর
  • চাঁদপুর পুরাণ বাজারে বিষাক্ত বীজ ভুট্টা দিয়ে পশুখাদ্য তৈরির দায়ে লাখ টাকা জরিমানা

চাঁদপুর পুরাণ বাজারে বিষাক্ত বীজ ভুট্টা দিয়ে পশুখাদ্য তৈরির দায়ে লাখ টাকা জরিমানা

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের পুরাণ বাজারে বীজ ভুট্টা ভাঙিয়ে গবাদি পশুর খাদ্য তৈরির দায়ে একটি আটা কলকে এক লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পুরাণ বাজারস্থ রয়েজ রোড এলাকায় জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে দেখা যায়, হাছিনা ফ্লাওয়ার মিলস নামক একটি প্রতিষ্ঠান বপনের জন্য সংরক্ষিত বীজ ভুট্টা মিলে ভাঙিয়ে পশুখাদ্য হিসেবে বাজারজাত করছে। সাধারণত বীজ ভুট্টায় ক্ষতিকর ছত্রাকনাশক ও রঙের প্রলেপ দেওয়া থাকে, যা মানুষ বা গবাদি পশুর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানটি ভবিষ্যতে এ ধরনের কাজ না করার অঙ্গীকার প্রদান করে।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, “বীজ ভুট্টা কোনোভাবেই খাদ্য হিসেবে ব্যবহারযোগ্য নয়। জনস্বার্থে এই ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আরিফুল হাসান, সহকারী কৃষি কর্মকর্তা মো. আবুল হোসেন এবং জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলামসহ পুরাণ বাজার পুলিশ ফাঁড়ির একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। এছাড়া বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

17 February 2026

চাঁদপুর পুরাণ বাজারে বিষাক্ত বীজ ভুট্টা দিয়ে পশুখাদ্য তৈরির দায়ে লাখ টাকা জরিমানা

www.haimcharprotidin.com