Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সদর
  • চাঁদপুরে দাঁড়িপাল্লা প্রতীকের শাহজাহান মিয়ার নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

চাঁদপুরে দাঁড়িপাল্লা প্রতীকের শাহজাহান মিয়ার নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার সমর্থনে এক বিশাল নির্বাচনী গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বাদ আসর চাঁদপুর শহরের বাইতুল আমিন চত্বর থেকে এই কর্মসূচি শুরু হয়। শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতা-কর্মীরা সেখানে সমবেত হন। পরে একটি বিশাল গণমিছিল বের হয়ে শহরের জোড়পুকুর পাড়, নতুনবাজার, হাজী মহসিন রোড এবং চাঁদপুর সরকারি কলেজের সামনে দিয়ে তালতলা হয়ে বাসস্টেশন এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান প্রার্থীর বক্তব্যে অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া বলেন “আমি অতীতে চাঁদপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার দীর্ঘ মেয়াদে কেউ দুর্নীতি, স্বজনপ্রীতি বা দলীয়করণের অভিযোগ আনতে পারেনি। সেই অভিজ্ঞতা ও সততাকে পুঁজি করেই আমি এবার চাঁদপুর-হাইমচরবাসীর সেবা করতে চাই।”

তিনি আরও বলেন, “আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। নির্বাচিত হলে চাঁদপুরকে একটি আধুনিক মহানগরীতে রূপান্তর করা হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিক দাঁড়িপাল্লার প্রার্থীর কাছে নিরাপদ থাকবে। আমরা সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি শান্তিময় সাম্যের বাংলাদেশ গড়তে চাই।”

চাঁদপুর শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে ও সদর আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজীর সঞ্চালনায় সমাবেশে জোটের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, সেক্রেটারী প্রভাষক আবুল কালাম আজাদ, এনসিপি জেলা আহ্বায়ক মাহবুব আলম।

গণমিছিলে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুস শুকুর মস্তান, এনসিপির যুগ্ম সদস্য সচিব ও অতিরিক্ত পিপি (নারী ও শিশু) তামিম খান, খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মো. নোয়াইমসহ ১১ দলীয় জোটের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দ।

বক্তারা আসন্ন নির্বাচনে জোটবদ্ধভাবে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করার জন্য সাধারণ জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts