Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • হাইমচর হবে আগামীর উন্নয়নের রোল মডেল: শেখ ফরিদ আহমেদ মানিক

হাইমচর হবে আগামীর উন্নয়নের রোল মডেল: শেখ ফরিদ আহমেদ মানিক

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে হাইমচর উপজেলার সদর আলগী বাজার দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “হাইমচর হবে আগামীর উন্নয়নের রোল মডেল। এখানে একটি ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) স্থাপন করা হবে, যা এ অঞ্চলের বেকারত্ব দূর করতে সহায়ক হবে। এছাড়া চরভৈরবী থেকে চাঁদপুর পুরান বাজার পর্যন্ত একটি মেরিন ড্রাইভ নির্মাণ এবং হাইমচরের প্রতিটি চরে স্থায়ী বাঁধ দেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে।”

তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দিন। তিনি প্রধানমন্ত্রী হলে প্রতিটি মসজিদে ইমাম, খতিব ও মুয়াজ্জিন এবং মন্দিরের পুরোহিতদের সরকারিভাবে বেতনের ব্যবস্থা করা হবে। এছাড়া মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষক ও জেলেদের জন্য বিশেষ কার্ডের সুবিধা নিশ্চিত করা হবে।”

নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় জাল সিল ও ব্যালট পেপার পাওয়া যাচ্ছে। কালো টাকা দিয়ে যেন কেউ নির্বাচন প্রভাবিত করতে না পারে, সেদিকে সজাগ থাকবেন। তবে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, কোনো অনিয়ম দেখলে সাথে সাথে থানায় জানাবেন।”

মদিনা সনদের ভিত্তিতে দেশ পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করে মানিক আরও বলেন, “তারেক রহমানই মদিনার সনদে দেশ চালানোর জন্য একমাত্র উপযুক্ত ব্যক্তি। আমাদের লক্ষ্য একটি দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়া। ধানের শীষের বিজয় মানেই জনগণের বিজয়।”

উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের চাঁদপুর জেলা নেতা মুফতি মাওলানা শিরাজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য মাহবুবুর রহমান শাহিন, চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাজী আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ গাজী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল, চাঁদপুর জেলা যুবদলের সহ সভাপতি সরোয়ার গাজী, মোস্তফা বন্দুকসী, চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ।

আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার আবুল কালাম আজাদ, হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া, সচিব জহিরুল ইসলাম মিয়াজী, হাইমচর উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ আখন, সাধারণ সম্পাদক মিলাদ মাঝি, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সভাপতি নাছিমা আক্তার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন খান আকাশ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সভায় হাইমচর উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। সভায় পুরো মাঠ লোকে-লোকারণ্য হয়ে ওঠে।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts