Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে হাতপাখার প্রার্থী শেখ মোঃ জয়নাল আবেদীনের গণসংযোগ

হাইমচরে হাতপাখার প্রার্থী শেখ মোঃ জয়নাল আবেদীনের গণসংযোগ

হাইমচর প্রতিনিধি:

হাইমচরে নির্বাচনী গণসংযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতিকের প্রার্থী শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনের প্রার্থী হিসেবে তিনি হাইমচরে দিনব্যাপী গণসংযোগ করেন। এসময় কৃষক, শ্রমিক, মেহনতী মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি।

শনিবার (৭ ফেব্রুয়ারী) সকাল থেকে দিনব্যাপী ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার নেতৃত্বে গণসংযোগ করেন হাতপাখার প্রার্থী শেখ মোঃ জয়নাল আবেদীন। হাইমচর উপজেলার ঢেলের বাজার, কাটাখালী, জনতা বাজার, হাইমচর বাজার, আমতলী ও চরভৈরবী বাজারে গণসংযোগের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে পথসভায় যোগ দেন তিনি।

বিকেলে হাওলাদার বাজার, বর্ডারপুল ও আলগী বাজার গণসংযোগ শেষে বিসমিল্লাহ মোড় পথসভায় বক্তব্য রাখেন। পথসভাটি জনসভায় রূপ নেয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- জনপ্রত্যাশার বাংলাদেশ বিনির্মানে সৎ, যোগ্য, ঈমানদার ও দেশপ্রেমিক প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলাম, দেশ ও মানবতার কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য ইসলামের পক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে। এদেশের কৃষক, শ্রমিক ও মেহনতী মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে ইসলামী শক্তিকে বিজয়ী করার বিকল্প নেই।

তিনি বলেন- আগামীর রাষ্ট্র যাদের দ্বারা পরিচালিত হবে তারা যদি দেশপ্রেমিক না হয়, তবে স্বাধীনতা যুদ্ধে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জির সোনার বাংলাদেশ আমেরিকার কাছে বিক্রি করে দেবে। যদি আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি, তবে আবু সাইদ, মুগ্ধ আর ওসমান হাদির রক্তের সাথে বেঈমানী করে এদেশ ভারতের অঙ্গ রাজ্য বানাবে। তাই দেশের মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখার পক্ষে গন বিপ্লব ঘটাতে হবে। জনপ্রত্যাশার বাংলাদেশ গড়তে ইসলাম, দেশ ও মানবতার কাঙ্ক্ষিত উন্নয়নে হাতপাখা মার্কায় আমরা সমর্থন দিবো।

গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার সভাপতি ডা: মাওলানা মোঃ ছফিউল্লাহ, সিনিয়র সহ-সভাপতি গাজী মোঃ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শিমুল, উপজেলা যুব আন্দোলনের সভাপতি মোঃ নূরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক হাফেজ মাহমুদুল হাসান, উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি রিপন মুন্সি সহ উপজেলা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

07 February 2026

হাইমচরে হাতপাখার প্রার্থী শেখ মোঃ জয়নাল আবেদীনের গণসংযোগ

www.haimcharprotidin.com