Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • ফরিদগঞ্জ
  • ফরিদগঞ্জে ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২০

ফরিদগঞ্জে ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২০

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর (চিংড়ি প্রতীক) সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার গুপ্টি ও রূপসা ইউনিয়নের বিভিন্ন স্থানে এ সংঘর্ষ ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে হোগলী এলাকায় স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠক চলাকালে ধানের শীষের সমর্থকরা মিছিল নিয়ে এলে উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে খাজুরিয়া ও রূপসা বাজারসহ চার স্থানে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান তিনি অভিযোগ করেন, তার গাড়িবহরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। হামলায় তিনি নিজে এবং সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেনসহ বেশ কয়েকজন নেতাকর্মী রক্তাক্ত হয়েছেন।

বিএনপি নেতা রবিউল ইমামঅভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, চিংড়ি প্রতীকের সমর্থকরা রূপসা বাজারে এসে ধানের শীষের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। তিনি হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।

ঘটনার পরপরই সহকারী রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হেলালউদ্দিন জানান, চিংড়ি প্রতীকের প্রার্থীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts