Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • শাহরাস্তি
  • শাহরাস্তিতে যৌথ অভিযানে ৪ প্রতিষ্ঠানে জরিমানা

শাহরাস্তিতে যৌথ অভিযানে ৪ প্রতিষ্ঠানে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) উপজেলার ঠাকুর বাজার, কালিবাড়ি ও ছিখুটিয়া এলাকায় এ অভিযান চলে। অভিযানে পচা-বাসী খাবার ও ক্ষতিকর রং ব্যবহারের দায়ে আমানিয়া হোটেলকে ৩০ হাজার, নোংরা পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ পণ্যের জন্য রিভার ভিউ কফি শপকে ২০ হাজার, আটা-ময়দার দাম না লেখায় আলতাফ অটো ফ্লাওয়ার মিলসকে ২০ হাজার এবং উৎপাদন তারিখহীন পণ্যের জন্য চিটাগং বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকারের জেলা সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযানে জেলা ও উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর এবং সেনাবাহিনীর একটি টিম সহযোগিতা করে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts