নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন ‘হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি’। গতকাল শনিবার (২৪ জানুয়ারি) ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকায় কয়েক শতাধিক পরিবারের মাঝে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
সমিতির শিক্ষা সম্পাদক জনাব মো. লোকমান হোসেনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মু. ইব্রাহিম খলিল শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর সরকারি ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. মনোয়ার হোসেন মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তীব্র শীতে চরাঞ্চলের মানুষের কষ্ট অবর্ণনীয়। সরকারি উদ্যোগের পাশাপাশি হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতির মতো সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে সাধারণ মানুষের কষ্ট অনেকটা লাঘব হয়। এই ধারা অব্যাহত রাখা প্রয়োজন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়দের হাতে শীতবস্ত্র তুলে দেন হাইমচর সরকারি ডিগ্রি কলেজ প্রাক্তন অধ্যক্ষ মো. কামরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আবদুল হামিদ মাষ্টার, অরবিন্দ ফেব্রিকস স্বত্বাধিকারী মো. মাসুম বিল্লাহ, হাইমচর ওয়েলফেয়ার সোসাইটি সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নাসির মাষ্টার, পল্লী সঞ্চয় ব্যাংক চাঁদপুর সদর ব্যবস্থাপক
মো. জিল্লুর রহমান জুয়েল।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রভাষক আক্তার হোসেন, সমিতির ইসি সদস্য মো. ফরিদ হাসান, মো. হাসান খলিফা, সহকারী শিক্ষক আব্দুল বাতেন, মোহাম্মদ উল্লাহ, মাহফুজুর রহমান ও সবুজ মাষ্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তীব্র শীতে কম্বল হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষ। সমিতির নেতৃবৃন্দ জানান, আর্তমানবতার সেবায় এবং হাইমচরবাসীর কল্যাণে এই সংগঠনটি আগামীতেও বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাবে।













