Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • চাঁদপুর
  • চাঁদপুরে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

চাঁদপুরে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর জেলা পুলিশের পেশাদারিত্ব ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এই প্যারেড অনুষ্ঠিত হয়।

প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোঃ রবিউল হাসান। এর আগে প্যারেড কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমার নেতৃত্বে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত কন্টিনজেন্ট ও ব্যান্ড দল এক নয়নাভিরাম প্যারেড প্রদর্শন করে।

প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার অংশগ্রহণকারী সদস্যদের শারীরিক ফিটনেস এবং টার্ন আউট (সাজসজ্জা ও শৃঙ্খলা) যাচাই করেন। সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে তিনি বেশ কয়েকজন পুলিশ সদস্যকে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

প্যারেড শেষে দিক-নির্দেশনামূলক বক্তব্যে পুলিশ সুপার বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সবসময় শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। পেশাদারিত্ব ও সুনামের সহিত অর্পিত দায়িত্ব পালন করে জেলার আইন-শৃঙ্খলার স্থিতিশীলতা বজায় রাখতে হবে।”

মাস্টার প্যারেড শেষে এসপি মোঃ রবিউল হাসান জেলা পুলিশের কিট প্যারেড পরিদর্শন করেন। এরপর তিনি পর্যায়ক্রমে পুলিশের অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর, যানবাহন শাখা, সি-স্টোর, পুলিশ হাসপাতাল এবং ফোর্সের মেস ও ব্যারাক পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি আরআই (পুলিশ লাইন্স) এবং সংশ্লিষ্ট দপ্তরের ইনচার্জদের প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ বিষয়ক নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব এবং সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আব্দুল হাই চৌধুরীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts