হাজীগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরে প্রথম শোরুম হিসেবে হাজীগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশ্ববিখ্যাত রং ও কোটিংস প্রস্তুতকারক প্রতিষ্ঠান জতুন (Jotun)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে হাজীগঞ্জ বিশ্বরোড–কচুয়া সড়কে অবস্থিত ‘মেসার্স ইউসুফ পাটোয়ারী হার্ডওয়্যার অ্যান্ড পেইন্ট’–এর ব্যবস্থাপনায় শোরুমটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জতুনের রিজিওনাল ডাইরেক্টর ক্লাউডিও ইউরিলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জতুন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সানি গুই, সেলস অ্যান্ড মার্কেটিং হেড তারিকুল ইসলাম এবং রিটেল ম্যানেজার মুনতাশির। এছাড়াও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবুসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে শোরুমের উদ্বোধন করা হয়। এরপর দোয়া, মোনাজাত ও কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
মেসার্স ইউসুফ পাটোয়ারী হার্ডওয়্যার অ্যান্ড পেইন্টের স্বত্বাধিকারী ইউসুফ পাটোয়ারী বলেন, “হাজীগঞ্জসহ আশপাশের এলাকার গ্রাহকদের বিশ্বমানের জতুন পণ্য সহজলভ্য করতেই এই শোরুমের যাত্রা। আমরা ক্রেতাদের উন্নতমানের রং, টেকসই কোটিংস ও সর্বোত্তম সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, জতুনের মতো আন্তর্জাতিক মানের একটি ব্র্যান্ড হাজীগঞ্জে আসায় স্থানীয় নির্মাণ খাত ও সাধারণ গ্রাহকরা উপকৃত হবেন। এর ফলে উন্নতমানের রং ও কোটিংস ব্যবহারে এই অঞ্চলে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













