Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাজীগঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

হাজীগঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

হাজীগঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে হাজীগঞ্জে তিন দিনব্যাপী (১৯—২১ মে ২০২৬) ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকালে উপজেলা ভূমি অফিস ও সহকারী কমিশনার কার্যালয়ে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জনসচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্যাহ পাটোয়ারী, উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী।

আরো বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সায়েম প্রমুখ। এতে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কানুনগো আশফাকুর রহমান, সার্ভেয়ার মো. শওকত জামান, পৌর ভূমি কর্মকর্তা মো. আনিছুর রহমান মুন্সীসহ উপজেলা, পৌর ও সকল ইউনিয়নের ভূমি কর্মকর্তাগণ।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

19 May 2026

হাজীগঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

www.haimcharprotidin.com