Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • চাঁদপুর
  • আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল

আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার:

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি কওে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁদপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে চাঁদপুর শহরে বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি ও সদস্য সচিব সামছুল আরেফীন খান এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয় সামনে এসে শেষ হয়। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান।

বিক্ষোভকারীরা হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে স্লোগান দিতে থাকেন। ব্যানারে আজিজুর রহমান মুসাব্বিরের ছবি সংবলিত করে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবি তুলে ধরা হয়।
এ সময় বক্তারা বলেন, আজিজুর রহমান মুসাব্বিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও এলাকায় কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।

এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ শামছুল আলম সূর্য, যুগ্ম-আহ্বায়ক ইকবাল হোসেন কবির মাঝি, মোঃ এনামুল হক জনি, মাহবুব হাসান বাবু, ফজলুর রহমান পাটওয়ারী, মোঃ মাসুদ আহম্মেদ আখন্দ, ফজলুর রহমান ফজলু, জাকির হোসেন ভুট্টো, মহিউদ্দিন মোল্লা বাবু, মোঃ মাসুদ রানা, মোঃ মোসলে উদ্দিন মাসুদ বেপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাউছার হামিদ সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

10 January 2026

আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল

www.haimcharprotidin.com