নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের হাইমচর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের ২নং ওয়ার্ড কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের পশ্চিম চর কৃষ্ণপুর চৌরাস্তা মোড়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যালয়টির উদ্বোধন করা হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নতুন এই রাজনৈতিক কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।
উপজেলা যুবদলের সদস্য জাকির সরদার-এর সভাপতিত্বে এবং দক্ষিণ আলগী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মেজর-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সহ-সভাপতি মিজান শেখ, ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপি সভাপতি কামাল হোসেন বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া, সদস্য সচিব জহির মিয়াজী, উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান আখন, যুগ্ম আহ্বায়ক জিএম ফজলুর রহমান ও সোলাইমান মিয়া, উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মিলাদ মাঝি।
এছাড়াও সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির সরকার, যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন বিশ্বাস এবং ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি মহিউদ্দিন গাজী।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার পাটওয়ারী, ১নং গাজীপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান জুয়েল সহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কার্যালয়ের সাফল্য কামনা করা হয়।













