Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে আদর্শ শিশু নিকেতন স্কুলের ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

হাইমচরে আদর্শ শিশু নিকেতন স্কুলের ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ শিশু নিকেতন স্কুল-এর ২০২৬ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের ‘ছবক প্রদান’, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার সদর আলগী বাজারস্থ স্কুল হলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরের শিক্ষা কার্যক্রমের শুভ সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্তোষপুর দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব মাওলানা শাহ আবদুল করিম বিন মোহাম্মদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। আদর্শ শিশু নিকেতন সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।” আলোচনা সভা শেষে তিনি ২০২৬ সালের নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ছবক প্রদান করেন।

স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নান সিকদার।

বক্তারা বলেন, আদর্শ শিশু নিকেতন স্কুলটি হাইমচরের শিক্ষা প্রসারে দীর্ঘ দিন ধরে অত্যন্ত সুনামের সাথে কাজ করে আসছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর তারা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি পীর সাহেব হুজুর।

উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বিপুল সংখ্যক অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts