Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • চাঁদপুর
  • চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী মানিকের মনোনয়নপত্র জমা

চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী মানিকের মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমাদান শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে শেখ ফরিদ আহমেদ মানিক তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “বহুল প্রতীক্ষিত নির্বাচনের আজ আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। আমাদের জন্য আজকের দিনটি অত্যন্ত স্মরণীয়। বিশেষ করে চাঁদপুর জেলা বিএনপির ফাউন্ডার মেম্বারদের সাথে নিয়ে আজ আমি এই মনোনয়নপত্র জমা দিতে পেরে আনন্দিত।”

তিনি আরও বলেন, “আমরা সবাই মিলে চাঁদপুরকে নতুনভাবে গড়ার প্রত্যয় নিয়ে আমাদের এই যাত্রা শুরু করলাম। চাঁদপুরবাসীর কাছে আমার আকুল আবেদন—আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবেন। আমি কথা দিচ্ছি, আপনাদের সমর্থন পেলে চাঁদপুরকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাব।”

বিগত রাজনৈতিক প্রেক্ষাপট স্মরণ করে তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা চাঁদপুরের রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ও শক্তিশালী নির্বাচন কমিশনের জন্য। আজকের এই নির্বাচনি পরিবেশ আমাদের সেই দীর্ঘ সংগ্রামেরই ফসল। আমরা বিশ্বাস করি, ভোটাররা এবার উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।”

মনোনয়নপত্র জমাদানের সময় শেখ ফরিদ আহমেদ মানিকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ সফিউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালামসহ দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

উল্লেখ্য, চাঁদপুর-৩ আসনে বিএনপির এই প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আরো পড়ুন: https://haimcharprotidin.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts