Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • চাঁদপুর
  • চাঁদপুরে বিষাক্ত স্পিরিটের অপব্যবহার রোধে সচেতনতামূলক সভা

চাঁদপুরে বিষাক্ত স্পিরিটের অপব্যবহার রোধে সচেতনতামূলক সভা

নিজস্ব প্রতিবেদক:

মাদকদ্রব্য হিসেবে রেক্টিফাইড স্পিরিট ও মিথাইল অ্যালকোহলের অপব্যবহার রোধে চাঁদপুরে এক বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সভায় হোমিওপ্যাথিক চিকিৎসক, সংশ্লিষ্ট ব্যবসায়ী ও ডিনেচার্ড স্পিরিটের লাইসেন্সধারীরা অংশগ্রহণ করেন। বক্তারা বিষাক্ত স্পিরিটের ভয়াবহতা এবং এটি যেন কোনোভাবেই সাধারণ মানুষের কাছে নেশাদ্রব্য হিসেবে পৌঁছাতে না পারে, সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা বলেন, “মাদক একটি নীরব ঘাতক। বিশেষ করে মিথানল ও বিষাক্ত স্পিরিটের অপব্যবহার সরাসরি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। সামান্য অবহেলাও এখানে বড় ধরনের প্রাণহানি ঘটাতে পারে।”

তিনি লাইসেন্সধারী ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, “লাইসেন্সপ্রাপ্তদের অবশ্যই আইন মেনে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রেক্টিফাইড ও মেথিলেটেড স্পিরিট যেন মানবদেহে ব্যবহারের সুযোগ না পায়, সে বিষয়ে প্রশাসন কঠোর নজরদারি করছে। যেকোনো অনিয়ম বা অবৈধ ব্যবহারের প্রমাণ পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সভায় জানানো হয়, মাদক নিয়ন্ত্রণে সরকার বর্তমানে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তার বক্তব্যে উল্লেখ করেন যে, তরুণ সমাজকে রক্ষা করতে ব্যক্তিগত উদ্যোগ, সামাজিক প্রতিরোধ এবং জাতীয় ও আন্তর্জাতিক হস্তক্ষেপের সমন্বয় প্রয়োজন। তিনি চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে একটি সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমানে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি রনি দত্ত, চাঁদপুর হোমিও কল্যাণ চিকিৎসক সমিতি সভাপতি আতাহার আলী, সাধারণ সম্পাদক ডাঃ শেখ মহসীন, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি ত্তম সাহা।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে একটি মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো পড়ুন: https://haimcharprotidin.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts