Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • হাইমচর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

হাইমচর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের হাইমচর উপজেলা গণঅধিকার পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী এক (১) বছর মেয়াদী এই কমিটির অনুমোদন দিয়েছে চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদ।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা গণঅধিকার পরিষদের দলীয় কার্যালয়ে জেলা শাখার আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত এই কমিটিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. নাজমুল হাসানকে আহ্বায়ক এবং বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহ্বায়ক মোঃ ইসমাইল খান, মোঃ শরীফ পাটোয়ারী, মো. কালু খান, মোঃ জাহাঙ্গীর আলম, মো. বোরহান উদ্দিন, মোঃ আক্তার ভূঁইয়া এবং মো. রিয়াদ হোসেন।

যুগ্ম সদস্য সচিব মোঃ জাকির হোসেন, মো. খাজা আহমেদ, হান্নান চৌধুরী, মো. জয়নাল বেপারী, রুহুল আমিন মিজি, মো. মুকবুল সরদার এবং আবুল কালাম পাটোয়ারী।

কার্যকরী সদস্য রফিকুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, মোঃ মমিন হাজী, মো. তাজুল ইসলাম, মোঃ আবু তাহের মিজি, জহির পাটোয়ারী, আবু নাছের পাটোয়ারী, রুবেল রাড়ী এবং হোসেন ভূঁইয়া।

জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন এই কমিটি হাইমচর উপজেলায় গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে।

আরো পড়ুন: https://haimcharprotidin.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts