Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • চাঁদপুর
  • ধর্মকে পুঁজি করে মসজিদে নির্বাচনী প্রচারণা: মানিক

ধর্মকে পুঁজি করে মসজিদে নির্বাচনী প্রচারণা: মানিক

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক অভিযোগ করেছেন যে, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ধর্মকে পুঁজি করে মসজিদের ভেতরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে।

গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর, ২০২৫) সন্ধ্যায় চাঁদপুর জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে চাঁদপুর নাগরিক ফোরাম আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই অভিযোগ করেন।

“একটি দল ধর্মকে পুঁজি করে মসজিদে প্রচারণা করছে,” সভায় বক্তৃতাকালে বলেন শেখ ফরিদ আহমেদ মানিক।

এ সময় বিএনপি প্রার্থী জনগণের পাশে থেকে চাঁদপুরের উন্নয়নের কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “বিএনপি সবসময় জনগণের পাশে থাকে। আপনারা পাশে থাকলে চাঁদপুরের জন্য পরিকল্পিত উন্নয়ন করতে পারবো।”

জেলা স্কাউটেস কমিশনার মো. শাহাজাহান সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাংবাদিক নেয়ামত হোসেনের পরিচালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, এবং চাঁদপুর নাগরিক ফোরামের সদস্য কামরুল ইসলাম রনিসহ প্রমুখ নেতৃবৃন্দ। তারা আসন্ন নির্বাচনে শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি সমর্থন জানিয়ে জনগণের কাছে ভোট চান।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

10 December 2025

ধর্মকে পুঁজি করে মসজিদে নির্বাচনী প্রচারণা: মানিক

www.haimcharprotidin.com